ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত একই পরিবারের চারজন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ইংরেজবাজার থানার খাসখোল এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আক্রান্তরা হলেন বাবা রাজকুমার মন্ডল, মা গীতা মন্ডল, এবং তার দুই ছেলে রথীন মন্ডল, ও দীপঙ্কর মন্ডল। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায় এদিন সন্ধ্যায় রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন দীপঙ্কর মন্ডল। সে সময় প্রতিবেশী গৌরাঙ্গ মন্ডল খোকন মন্ডল সহ পাঁচ জন মিলে রাস্তার ধারেই মদ খাচ্ছিলেন। এবং দীপঙ্কর কে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর দীপঙ্কর কে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই খবর পাই তার পরিবার। পরিবারের বাবা, মা, ও দাদা, ছুটে গেলে তাদেরকেও হাসুয়া লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *