ছট পুজো উপলক্ষে ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ছট পুজো উপলক্ষে ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা।
মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল। এই পরিস্থিতিতে ধুস মাটি ফেলে ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে ঘাট। রামকৃষ্ণ মিশন ঘাট, বালুচর, পুলিশ লাইনসহ বিভিন্ন ঘাট সংস্কার করা হচ্ছে পুরসভার উদ্যোগে। শুক্রবার সকাল থেকেই বহু সংখ্যক শ্রমিক নিয়োগ রয়েছে ঘাট সংস্কারের কাজে।
জানা গিয়েছে, রবিবার বিকেলে এবং সোমবার ভোরে ডালা নিয়ে ঘাটে নামবেন হাজার হাজার ছট পুণ্যার্থী।
তাই জোর কদমে ঘাট সংস্কারে কাজ শুরু হয়েছে পুরসভার উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *