
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ট্যাব কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রধান শিক্ষক ও করণিক গ্রেফতার।সরকার পরিবর্তন হতেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে নতুন ভাবে তদন্ত শুরু করল সিআইডি।ট্যাব কেলেঙ্কারিতে অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিক গ্রেপ্তার। শুক্রবার সকালে মালদার হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেপ্তার করল সি আই ডি। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
২০২৪ সালে নভেম্বর মাসে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য একাউন্টে চলে যাচ্ছে বলে তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। বাদ যায়নি মালদা জেলা। হরিশ্চন্দ্রপুর থেকে বৈষ্ণবনগর এমনকি হবিবপুরে বেশ কিছু বিদ্যালয়ের বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত
ভার দেয়া হয় সিআইডিকে। সেই সময় মালদা, উত্তর দিনাজপুরের ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সি আই ডি। কিন্তু ওই পর্যন্তই তারপর পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। সরকার পরিবর্তনের পর নতুন করে এই ঘটনার তদন্ত আরম্ভ করেছে সিআইডি। তদন্তে নেমে মালদার হবিবপুর থানার কেন্দপুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল মন্ডল ও ক্লার্ক রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করল সিআইডি। এই বিদ্যালয়ের ৯১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য একাউন্টে চলে যায়। তাই নিয়ে হইচই পড়ে যায় জেলা জুড়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা। এরপরই ওই বিদ্যালয়ের করণিক এর বিরুদ্ধে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু এরপর তদন্ত আর এগায়নি তৃণমূল সরকারের আমলে। রাজ্যে সরকার পরিবর্তন হতে নতুন করে তদন্ত শুরু হয়েছে।












Leave a Reply