ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হবিবপুর থানার অন্তর্গত ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায়।শুক্রবার রাতে নিজ ঘরেগলায় ফাঁস লাগায় এক ব্যাক্তি। আরে এই আত্মহত্যাকে কেন্দ্র করে রাতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এলাকাবাসী অনুমান এবছর বাড়িতে ছোট পুজা করা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয় স্বামী ও স্ত্রী মধ্যে,রাতেই শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্বামী । ঘটনার খবর পেয়ে রাতে হবিবপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সনজিৎ চৌধুরী বয়স ৩৩।তাদের তিনটি নাবালক সন্তানও রয়েছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *