পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক যুবক। ধারালো অস্ত দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ ওই যুবককে। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়া বাধাল এলাকায়। আক্রান্ত যুবক সাহেব জিলানী শেখ বয়স(২০ বছর। পরিবারের রয়েছে বাবা আব্দুল ওয়াহেদ। অভিযুক্তরা হল দুলু সেখ ও রুবু সেখ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় কাজের ২৫ হাজার টাকা অভিযুক্তদের কাছে পায় আক্রান্ত যুবক। বিগত আট মাস ধরে সেই টাকার জন্য তাকে আজ দেবো কাল দেবো বলে ঘোরাচ্ছে। গতকাল রাতে সেই টাকা চাইতে গেলে শুরু হয় তাদের মধ্যে বিবাদ। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সায়েদ জিলানী সেখ কে। আক্রান্ত যুবকের চিৎকারে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তড়িঘড়ি আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *