নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- জমে উঠেছে ছট পূজার বাজার।
ফলমূল সহ বিভিন্ন সামগ্রী কিনতে মালদা শহরের রথবাড়ি এলাকায় ভিড় জামান হাজার হাজার মানুষ। আপেল, কলা, আখ নারকেলসহ বিভিন্ন ফলমূলের পাশাপাশি অন্যান্য সামগ্রী কেনেন বহু মানুষ। ছট উপলক্ষে শনিবার সকাল থেকে জমে উঠে বাজার।
এক বিক্রেতা জানান, গত দুই বছর করোনা আবহে ভালো ব্যবসা হয়নি তাদের। এবছর বিধি নিষেধ না থাকার কারণে বাজারে বেড়েছে বিভিন্ন জিনিসের বিক্রি। ছট উপলক্ষে শেষ মুহূর্তে কেনাকাটা করেন বহু মানুষ।ছট পুজা নিয়ে জেলা জুরে জমজমাট হয়ে উঠেছে।
জমে উঠেছে ছট পূজার বাজার।












Leave a Reply