ফুটবল খেলাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের নৃত্য ফুটবল মাঠে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ফুটবল খেলাকে কেন্দ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নৃত্য অনুষ্ঠানে মেতে উঠল। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ আদিবাসী পাড়ার ফুটবল মাঠে ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে কচিকাঁচাদের নৃত্য অনুষ্ঠিত হল। জাগলদ্বীপ আদিবাসী পাড়ার সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই দিনটি সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। প্রতিটি বাড়িতে বাড়িতে দেখা গেল আত্মীয়-স্বজনদের ভিড়। শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে এত আত্মীয়-স্বজন বলে জানা যায়।আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *