পাখির চোখ পঞ্চায়েত ভোট,তৃণমূল নমঃশুদ্র উদ্বাস্তু সেলের বিশেষ বৈঠক হলো জলপাইগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শুক্রবার সদ্য গঠিত তৃণমূল কংগ্রেসের নমঃশুদ্র উদ্বাস্তু সেলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে এক সভা কক্ষে।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি নেতা স্বপন সরকার সহ সংগঠনের জেলা সভাপতি সন্দীপন সরকার।
আলোচনা প্রসঙ্গে সন্দীপন বাবু জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের প্রতিটি সদস্য কি ভাবে কাজ করবে, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় নিশ্চিত করবে সেই বিষয়ই আজকের মূল আলোচনার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *