জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঘটনা ৩১ নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড় এলাকায় । সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শুক্রবার পাহারপুর মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক সবজি বোঝাই গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার । ছোট পিয়াজিও সবজি বোঝাই গাড়িতে চালকসহ আরো একজন সাথে ছিল বলে জানা গেছে। ছোট গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চালক সহ ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করা হয়। ঘটনার তদন্তে কোতয়ালি থানার পুলিশ।
দাঁড়িয়ে থাকা তিন চাকা পণ্যবাহী ছোট সবজি বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা বালি বোঝাই ডাম্পারের।












Leave a Reply