বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির ঐতিহাসিক কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠানে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি এলেন ঠাকুর নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করলেন ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির ঐতিহাসিক কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠানে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি এলেন ঠাকুর নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করলেন ।চিরাচরিত প্রথা মেনে ঠাকুর নাচের মধ্যে দিয়ে ঐতিহাসিক কুঞ্জ ভঙ অনুষ্ঠান। গতকাল ছিল শান্তিপুরের ভাঙ্গারাস যেখানে শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়ি গুলি তাদের আরাধ্য দেবতাদের নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। আজ কয়েকশো বছরের চিরাচরিত প্রথা মেনে ঠাকুর নাচের মধ্যে দিয়ে কুঞ্জ ভঙ্গ হয় শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির বিগ্রহ দেবতার। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির আরাধ্য দেবতার কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অংশগ্রহণ করেছিলেন বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়। সাথে ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বংশধর তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পিতা প্রশান্ত গোস্বামী। আরাধ্য দেবতাদের কোলে নিয়ে নগর কীর্তনে পা মেলান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বালির তৃণমূল বিধায়ক। এই নগর কীর্তনে অংশগ্রহণ করে কয়েকশো ভক্তবৃন্দরা। আইএনটিটিউইসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজকের দিনে এ এক পরম পাওয়া, স্বয়ং ভগবানকে কাছে পেয়ে জীবন ধন্য। তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন, এই চিরাচরিত নিয়ম প্রথম থেকেই হয়ে আসছে। ভাঙা রাশের পরের দিন এই কুঞ্জ ভঙ। আজকে অভিভাবক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে কাছে পেয়ে আমরা খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *