নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০১৭ সালের ১৪ নভেম্বর রসগোল্লার প্রকৃত আবিষ্কারক রাজ্য হিসেবে জিআই স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের রসগোল্লা। এই দিনটিকে স্মরণে রাখতে এবং জনমানসে রসগোল্লার গুরুত্ব বাড়াতে সারা বাংলা জুড়ে ২০১৮ সাল থেকে রসগোল্লা দিবস পালন হয়ে আসছে। রসগোল্লা দিবস উপলক্ষে রানাঘাটের ঐতিহ্যকে মেনে রানাঘাটেও পালিত হলো রসগোল্লা দিবস। রানাঘাটবাসীর দাবি রসগোল্লার প্রথম উৎপত্তি হয়েছিল রানাঘাটেই। আর প্রথম রানাঘাটে রসগোল্লা তৈরি করেন হারাধন ময়রা।আজ রানাঘাটের দোকানে দোকানে যেমন রসগোল্লার বিক্রি বাড়ল তেমনি শিশুদের হাতে তুলে দেওয়া হলো রসগোল্লা।
রানাঘাটেও পালিত হলো রসগোল্লা দিবস।












Leave a Reply