রানাঘাট কালচারাল ফোরামের ব্যবস্থাপনায় রানাঘাটে আয়োজিত হল শিশু দিবসের অনুষ্ঠান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট কালচারাল ফোরামের ব্যবস্থাপনায় রানাঘাটে আয়োজিত হল শিশু দিবসের অনুষ্ঠান। ১৪ই নভেম্বর সন্ধ্যায় রানাঘাট ষষ্ঠীতলা পাড়ায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। শিশু দিবসের অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যতনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শিশু দিবসের অনুষ্ঠানে পরিবেশিত হয় আবৃত্তি, সংগীত ও নৃত্য। শিশু দিবসের অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত শিশুদের মধ্যে উৎসব উদ্দীপনা ছিল উঠে চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *