বীরসা মুন্ডার জন্মদিনে আদিবাসীদের সাথে জন্মদিন পালন করলো ঐন্দ্রালা পাঁজা।


আবদুল হাই, বাঁকুড়াঃ- আজ আদিবাসী সম্প্রদায়ের বিশ্ব পিতা বীরসা মুন্ডার জন্মদিন।যিনি ধর্তী আবা অথবা বীরসা ভগবান নামে মুন্ডা সম্প্রদায়ের কাছে চির পূজনীয়।আজ আমরা করবো জয় এর সহযোগিতায় বিষ্ণুপুর ব্লকের খড়িকাশুলী আদিবাসী পাড়ায় কচিকাঁচা ও বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে এই মহান দিনে জন্মদিন পালন করলো ঐন্দ্রিলা।বীরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জন্মদিন পালন করা হল। এছাড়াও এদিন বৃক্ষরোপণ, শুভেচ্ছা বিনিময় কেক কেটা এবং আদিবাসী মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দিল ঐন্দ্রিলা পাঁজা।ঐন্দ্রিলা পাঁজা বলেন, এই মহান দিনটিতে আদিবাসী ভাই বোনেদের মাঝে জন্মদিন পালন করে আমি খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *