ইন্দাস মহাবিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবঃ নবীন প্রবীণের প্রাণের মেলা।

আবদুল হাই, বাঁকুড়াঃ মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এ হৃদয়ে যেন রঙ্গে রঙ্গে ছবি আঁকে…। রবিবার সেই পুরানো দিনেরই স্মৃতিচারণ করলো গানে গানে ইন্দাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীরা।ইন্দাস মহাবিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবে গোটা ক্যাম্পাস সেজে ওঠে লাল -নীল বর্ণিল সাজে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল ইন্দাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পুনর্মিলনী। পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন ছাত্র ছাত্রীদের চন্দনের ফোঁটা,গোলাপ ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের ছাত্র সন্দীপ মালিক। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অর্ক ভট্টাচার্য ও অন্যনা ঘোষ।পুরানো দিনের সাথীদের কাছে পেয়ে সকলে মিলে মেতে ওঠে আনন্দ আড্ডায় । ক্যাম্পাস জীবনের সোনালী অতীতের স্মৃতি রোমন্থন করে তারা । অনুষ্ঠানে মাঝে মাঝে পরিবেশিত হয় ছাত্র ছাত্রীদের নৃত্য, সংগীত,স্বরচিত কবিতা এবং প্রাক্তনীদের আবেগে ভরা কিছু মূল্যবান কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *