
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের শিরষী এলাকায় একটি হস্তি শাবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে একটি ধানক্ষেতে হঠাৎই একটি মৃত হস্তি শাবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করেন। তবে কী কারণে ওই শাবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শাবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অতীতেও বিভিন্ন ক্ষেত্রে হস্তি শাবকের মৃত্যুর কারণ হিসেবে ক্লান্তি, আঘাত বা হাতির পালের অভ্যন্তরীণ সংঘর্ষের মতো বিষয় সামনে এসেছে।












Leave a Reply