দুই সিভিক পুলিশকে বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসির ডাকাত, চাঞ্চল্য দিনহাটায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দুই সিভিক পুলিশকে বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসির ডাকাতের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের সালমারা বাজারে। জানা গিয়েছে,আজ ভোর নাগাদ আনুমানিক তিনটে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সালমারা বাজারে অনন্ত বানিয়া নামে এক সোনার ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটে। জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে ওই বাজারে দুজন সিভিক ভলেন্টিয়ার রাত জেগে পাহারা দেয়। অভিযোগ তুই কর্তব্যরত সিভিক পুলিশ কর্মীকে হাত মুখ বেঁধে রেখে দুষ্কৃতীরা সোনার দোকানে সাটার ভেঙে ডাকাতি করে জানা গিয়েছে সিন্দুক খুলে তারা ৫০০০০ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকা সোনা ও রূপার অলংকার নিয়ে সম্প্রদায় এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার সহ দিনহাটা পুলিশ এবং সাহেবগঞ্জ পুলিশ সেখানে পৌঁছেছে। সিভিক ভলেন্টিয়ার কে বেঁধে রেখে এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *