নুরজাহান খাতুনের উদ্যোগে এনায়েতপুর বাস স্টান্ডে এবং এনায়েতপুর বড় দরগাতে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে দুটি কমিউনিটি টয়লেটের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মানিকচক পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের উদ্যোগে এনায়েতপুর বাস স্টান্ডে এবং এনায়েতপুর বড় দরগাতে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে দুটি কমিউনিটি টয়লেটের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন, স্থানীয় জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরা খাতুন, সহ বিশিষ্ট জনেরা। এই উদ্বোধনকে ঘিরে এনায়েতপুরবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। দীর্ঘদিনের মানুষের চাহিদা আজ পূরণ হল। এনায়েতপুরে স্টান্ডে কমিউনিটি টয়লেট হওয়াতে পথচলতি সাধারণ মানুষ সহ স্ট্যান্ডের দোকানদারদের যেমন সুবিধা হল সেরকমই এনায়েতপুর বড় দরগাতে কমিউনিটি টয়লেট হওয়াতে যারা দরগা’তে ধর্মীয় বিশ্বাসে যান তাদের সুবিধা হল। এই কমিউনিটি টয়লেট গুলোতে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা শৌচাগার ও স্নানের ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *