বিশ্ব নবী দিবসকে সামনে রেখে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে প্রশাসনিক বৈঠক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে বিশ্ব নবী দিবসকে সামনে রেখে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ব নবী দিবস উপলক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার শুভঙ্কর রায়,CI সদর, চন্দ্রকোনারোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্যের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়।
এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো,যান চলাচল স্বাভাবিক রাখা এবং বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সম্প্রীতি বজায় রেখে বিশ্ব নবী দিবস পালন করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *