ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় বাস। আশঙ্কাজনক অবস্থায় বাসযাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে । ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত বরিয়া এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের ঘটনা । জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকে রোহিনী থেকে যাত্রী বোঝাই করে বাসটি ঝাড়গ্রাম শহরের দিকে আস ছিল । লোধশুলী থেকে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম শহর আসার পথে বরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় বাসটি উল্টে যায় । বাস দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকারযে ঝাঁপিয়ে পড়ে এবং খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় । ঘটনারস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ বাস যাত্রীদের উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মুহুতের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো । বাস দুর্ঘটনার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন মহাকুমা শাসক । ঝাড়গ্রাম হাসপাতালে পৌঁছয় ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাস দুর্ঘটনায় মোট ২৮ জন যাত্রী ভর্তি রয়েছে হাসপাতালে । তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন । যদিও এই ঘটনায় কোন মৃত্যুর খবর নেই ।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় বাস, হাসপাতালে ভর্তি ২৮জন।












Leave a Reply