
সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলো সংলগ্ন পতাকা বিড়ির সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে এবং পায়ে গুরুতর চোট লাগে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে এলাকায় মাঝেমধ্যে ভিক্ষাবৃত্তি করতে দেখা যেত। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনওভাবে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।












Leave a Reply