বাঁকুড়ার শালতোড়ায় বিধায়ক কার্যালয় উদ্বোধনে মিঠুন, সুকান্ত।

সুদীপ সেন, বাঁকুড়া:- পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে মহাগুরু মিঠুন চক্রবর্ত্তী কে নিয়ে প্রচারে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।

সেই উদ্দেশ্যে গত বৃহস্পতি বার দুর্লভ পুরে সাংগঠনিক সভা, মেজিয়াতে পঞ্চায়েত কর্মী সম্মেলন এবং জেলায় তিনটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়।

মে পঞ্চায়েত কর্মী সম্মেলন শেষ করে বৃহস্পতি বার সন্ধ্যায় শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ,কেন্দ্রীয় নেতৃত্ব সুপার স্টার মিঠুন চক্রবর্ত্তী। এর সাথে উপস্থিত ছিলেন চন্দনা বাউরি সহ জেলা ও মন্ডল কমিটির নেতৃত্ব গণ।

এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *