দশ দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন নব পর্যায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  দশ দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন নব পর্যায়। এদিন কোচবিহার জেলাশাসকের করনে এসে তারা এই স্মারকলিপি প্রদান করে। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মৃদুল কুমার রায়, জেলা সভাপতি মৃণাল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক অজিত বর্মন সহ অন্যান্যরা

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম, সরকারি কর্মচারীদের অনৈতিকভাবে যে মহার্ঘ ভাতা আটকে রাখা হয়েছে, অবিলম্বে সেগুলো মিটিয়ে দেবার ব্যবস্থা করতে হবে সরকারকে। এছাড়াও শূন্যপদে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবি জানাচ্ছেন তারা। সেই সাথে যে সমস্ত কর্মচারীরা নিঃশর্ত ক্যাশলেস হেলথ কর্মচারী রয়েছে, তাদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন সহ সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। যদি এই সমস্ত দাবি গুলি তাদের পূরণ না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *