বিশালাকায় চন্দ্রবোরা সাপ উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শীতের সকালে রৌদ্র পোয়াচ্ছিল বিশালাকায় চন্দ্রবোরা সাপ।এলাকার মানুষের আওয়াজে সাপ টি ক্ষেপে যায়। মুখ দিয়ে বিকট শব্দ বের হচ্ছিল। এলাকার অলোক দাস ও স্বপন সরকার সাপ টি বস্তায় ধরে ফেলে।ঘটনাটি ঘটে চাঁদুড়িয়া এক নম্বর জিপির পুঁটিকলোনী এলাকায়।বন দপ্তরে ফোন নম্বর না থাকাই সমস‍্যায় এলাকাবাসী।পরে রানাঘাট বন দপ্তরে ফোন করা হলে তারা জানাই আমরা আসছি এসে উদ্ধার হওয়া সাপ নিয়ে যাচ্ছি। এলাকার মানুষ অসীম সাহসী যুবক অলোক দাস কে ধন‍্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *