পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বছর ঘুরলে রাজ্যে পঞ্চায়েত ভোট তার আগে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল। রাজ্যে প্রতিটি গ্রামে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কর্মীসভা। চলো গ্রামে যাই থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ বেঁধে দিয়েছেন একগুচ্ছ কর্মসূচি।বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরাইটিকর অঞ্চল কৃষ্ণপুর ৮৩ ৮৪ বুথের কর্মী সভা অনুষ্ঠিত হয়।এদিন এই কর্মীসভা অনুষ্ঠানে জমায়েত ছিল চোখে পড়ার মত।আজকে সরাইটিকর অঞ্চল কৃষ্ণপুরে কর্মীসভা মূল উদ্যোক্তা অঞ্চলের পঞ্চায়েত সদস্য শেখ নাসির।
এই কর্মী সভার উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত তা, বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য এবং এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েত সদস্য।কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এক নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত তা বলেন, আমাদের সরকার আপনাদেরকে ঢালাও উন্নয়ন দিয়েছে আজকে বিনা চিকিৎসা কেউ মারা যায় না, স্কুলে গেলে জুতো থেকে শুরু করে স্কুল ড্রেস,ছাত্র-ছাত্রীদের সাইকেল, পড়াশোনার খরচা আমাদের সরকার নিয়েছে।
এবং কাকলী গুপ্ত তা বলেন,আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মায়ের মত তিনি দশভুজা দেবী দুর্গা গোটা বাংলাকে উন্নয়নের সাজিয়ে তুলেছেন আর বিরোধীরা মিথ্যা অভিযোগ অপপ্রচার কুস্যা করে বেড়াচ্ছে
আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আমাদের সরকার আপনাদের জন্য সুযোগ করে দিয়েছে।দুয়ারে সরকাররে আপনাদের সমস্ত অভিযোগ সেখানে জানান এবং খুব দ্রুত সমস্যার সমাধান করে দেয়া হবে।
বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরাইটিকর অঞ্চল কৃষ্ণপুর ৮৩ ৮৪ বুথের কর্মী সভা অনুষ্ঠিত হয়।












Leave a Reply