স্বজন-পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিলেন ভারতীয় জনতা পার্টি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়া হয়। সারা রাজ্যের পাশাপাশি এদিন শান্তিপুর বিধানসভার ফুলিয়াপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে পথসভা করে এবং বিভিন্ন দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেন বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি নির্মল বিশ্বাস, ৩০ জেডপির মন্ডল সভাপতি প্রদীপ সরকার এছাড়াও একাধিক বিজেপি কর্মী সমর্থক ।এ বিষয়ে নদীয়া জেলার দক্ষিণ সংগঠনিক সহ-সভাপতি নির্মল বিশ্বাস বলেন ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার দুর্নীতি এছাড়াও একাধিক দুর্নীতির প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন। আগামী দিনেও যদি এই দুর্নীতি চলে তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি নির্মল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *