নদীয়ার ভীমপুর থানার এলাঙ্গিতে উদ্ধার ১৪৪ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ( ফেনসিডিল।) উদ্ধার, গ্রেফতার ১।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার ভীমপুর থানার বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাঙ্গি বাসস্ট্যান্ডে গতকাল সন্ধ্যায় পুলিশের R.T গাড়ি টহল দেবার সময় সন্দেহজনকভাবে দুই যুবককে মোটরবাইকে ঘোরাফেরা করতে দেখে, জিজ্ঞাসাবাদ করার জন্য থামতে বললে দ্রুত বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় পেছনের ব্যক্তি বস্তা সমেত বাইক থেকে পড়ে যায়। বস্তার ভেতর ১৪৪ ফেনসিডিল উদ্ধার করা হয়। ধৃতের নাম:রবিউল শেখ পিতা:মহির শেখ বাড়ি:বাঙালি,চাপড়া। জিজ্ঞাসাবাদে জানা যায়, মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এই নিষিদ্ধ কাশির ওষুধ। ধৃতকে আজ কৃষ্ণনগর দায়রা জল আদালতে তোলা হবে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *