একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ডাকে মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার দাবি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ না করানোর দাবি ছাড়াও বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ডাকে মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। বিক্ষোভ কর্মসূচি চালানোর পাশাপাশি এই দিন লিখিত আকারে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি ও জমা দেন তাঁরা। তাদের দাবি, গত অক্টোবর মাসে জেলা জুড়ে বেশ কিছু সরকারি প্রজেক্টে কাজ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ এরপর দীর্ঘদিন কেটে গেলেও তাদের পারিশ্রমিক এখনো পর্যন্ত দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অবিলম্বে তাদের এই ন্যায্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার ও দাবিতলা হয় এই দিনের বিক্ষোভ সমাবেশ থেকে। পাশাপাশি সরকারিভাবে যেই অর্থ বরাদ্দ করা হয় অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চালানোর জন্য বর্তমানে অগ্নি মূল্য বাজারদরের ক্ষেত্রে তা উপযুক্ত নয়। যার ফলে বরাদ্দ অর্থ খরচ করে সুষ্ঠুভাবে সেন্টার চালানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের। যার কারণে অবিলম্বে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করার আবেদন জানানো হয় লিখিত স্মারকলিপি ও এই দিনের বিক্ষোভের মধ্যে দিয়ে বলে জানান বিক্ষোভকারী অঙ্গনারী কর্মী ও সহায়িকারা। এদিন বিকেলে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ডাকে কৃষ্ণনগর শহরে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন অঙ্গনারী কর্মী ও সহায়িকা। পরে জেলা শাসকের দপ্তরে পৌঁছে লিখিত আকারে স্মারকলিপি জমা দেওয়া হয় জেলাশাসকের কাছে। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা বলে জানানো হয় এই দিনের বিক্ষোভ সমাবেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *