প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল সরেঙ্গায় হনুমানের ধাক্কায় আহত এক ৩৮ বছর বয়স্ক মহিলা। ঘটনাটি ঘটে হাওড়া সাঁকরাইল সারেঙ্গা। সারেঙ্গা মাটির পোলের বাসিন্দা মোহর শেখ নামে এক মহিলা সকাল বেলায় শৌচাগারে গিয়েছিলেন ফেরার সময় তিনটে হনুমান তার উপরে আঘাত করে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। বাড়ির অন্যান্য ব্যাক্তিরা গিয়ে তাকে ঘরে নিয়ে আসেন। তার পায়ে মারাত্মক যন্ত্রণা হতে থাকে। তাকে হসপিটালে ভর্তি করার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। হনুমানের উপদ্রবে এলাকাবাসীরা আতঙ্কিত। পরে জানা যায় তার পায়ের হাড় ভেঙে গিয়েছে।
সাঁকরাইল সরেঙ্গায় হনুমানের ধাক্কায় আহত এক ৩৮ বছর বয়স্ক মহিলা।












Leave a Reply