সমুদ্র সৈকত দিঘার মোহনায় সমুদ্র বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘা মোহনায় একাধিক ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেচমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কারাদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি ,মৎস্যজীবী সংগঠনের নব কুমার পইড়া, বাচ্চু দে সহ অন্যান্য আধিকারিকেরা।
এই দিন দুপুর নাগাদ পৌঁছান রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দিঘা মোহনা একাধিক ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেন তিনি ।পাশাপাশি মৎস্যজীবীদের অভিযোগ শোনেন।পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত প্রাক্তন মন্ত্রীকে দুষলেন পার্থ ভৌমিক। এই দিন বক্তব্য রাখতে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন ” কুণালবাবু যেটা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে দু’দিনের মধ্যে আমি দিঘাতে এসেছি। স্বাভাবিকভাবে গুরুত্ব দিয়ে দেখছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল আমাদের দপ্তরের পুরো টিম নিয়ে এসেছি অফিসাররা বিষয়টি খতিয়ে দেখলেন। মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা করলাম। আধুনিক প্রযুক্তিগত ব্যবহার করে কিভাবে স্থায়ীকরণ করা যায় তা দেখা হচ্ছে৷ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি । আমার মনে হয় যে তিনি প্রযুক্তিগত বিষয়ে গুরুত্ব দেয়নি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *