গভীর রাতে মেছেদা বাজারে দুটি আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, দুটি দমকলের ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাত্রিতে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাজারে দুটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়,জানা গিয়েছে মেছেদা স্টেট ব্যাংকের সামনে দুটি দোকানে আগুণ লাগে, গভীর রাত্রিতে একটি টায়ার ও ব্যাটারী দোকান ও একটু চার চাকা গাড়ীর গ্যারেজ এই আগুনে ভষ্মিভূত হয়ে যায়, গভীর রাতে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন, তৎক্ষণাৎ আগুণ দেখতে পেয়ে কোলাঘাট থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিস সঙ্গে সংগে ঘটনস্থলেই ছুটে আসে। চারটি দমকলের ইঞ্জিন এসে কয়েকঘন্টা র চেষ্টায় আগুণ আয়ত্তে আনে। দুটি দোকান এর সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে গিয়েছে। ক্ষতি কয়েক লক্ষ টাকা। তবে কি কারণে এই আগুন তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে ফলেই লেগেছে এই আগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *