দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও কয়লা পাচার রুখলো বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে কয়লা পাচার করছে পাচারকারীরা। তবে তাঁদের সেই কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। গতকাল বুধবার রাত্রে দুবরাজপুর থানা এলাকার পানাগড় দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে একটি কয়লা বোঝাই লরি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ দেখে ঐ লরির চালক ও খালাসি চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই লরিটি ইলামবাজারের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ টহল দিচ্ছিল পানাগড় দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। ঐ লরিটিকে দেখে সন্দেহ হয় পুলিসের। তার আগেই লরি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। আটক করা লরিটিতে ২৫ টন কয়লা মজুত রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। সেই অবৈধ কয়লাগুলো কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করছে দুবরাজপুর থানার পুলিশ।
পাচারের আগেই কয়লা বোঝাই লরি আটক করল পুলিশ।












Leave a Reply