রান্নার জন্য চাল বার করতে গিয়ে দরজা খুলে ছেলের মৃতদেহ দেখে বাঘরুদ্ধ হয়ে যায় বাবা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দরজা খুলে ছেলের মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে যায় বাবা। ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর রায়পাড়ায়। পরিবার সূত্রে খবর গতকাল রাতে খাবার খেয়ে ঘরের ভেতরে শুয়ে ছিল ছেলে বিশ্বজিৎ রায় ২২ বছর বয়স তার। একটা দু’মাসের সন্তান আছে । সন্তান ও সন্তানের মা শ্বশুরবাড়িতে আছে। বাঙালি বাড়ি কাজ করত বিশ্বজিৎ। ঘরের ভিতরে পাখার সঙ্গে গামছায় বেঁধে ঝুলে পরে বিশ্বজিৎ। ঝুলন্ত মৃতদেহের খবর ছড়িয়ে পড়তেই এলাকা থেকে প্রচুর মানুষ এসে জড়ো হয় বিশ্বজিৎদের বাড়িতে। ঘটনাস্থলে আসে মানিকপুর থানার প্রশাসন। প্রাথমিক অনুমান বাড়ি অশান্তিতে হয়তো তার এই মৃত্যুর পথে পা বাড়ানো এমনই মনে করছেন এলাকাবাসীরা। মানিকপুর থানার প্রশাসন মৃতদেহটি ময়নাতন্ত্রের জন্য নিয়ে যায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে অল্প বয়সের ছেলে মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে। কেনই বা গলায় দড়ি দিল তা নিয়ে অনুসন্ধান করছে মানিকপুর থানার প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *