সুদীপ সেন, বাঁকুড়া:- গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসার করতে এবং নবীন প্রতিভাকে তুলে ধরতে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের ঐতিহ্যবাহী তিলুড়ী এ টিম গ্রাউন্ডে শুক্রবার থেকে শুরু হলো তিলুড়ী না আউট ক্রিকেট টুর্নামেন্ট।
ষোলটি দল কে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের ফিতে কেটে উদ্বোধন করেন এলাকার সমাজকর্মী তপন চ্যাটার্জী।
কমিটির পক্ষ থেকে অমিয় সূত্রধর ও পিন্টু চন্দ্র জানান, ১৬ ই ডিসেম্বর থেকে প্রতিদিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে এবং ২৪ শে ডিসেম্বর এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে।
১০ ফুটের বিশাল আকৃতির বিজয়ী ট্রফি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
বিজয়ী দলকে ৩০ হাজার টাকা এবং বিজিত দলকে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।
এ ছাড়াও রয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার।
উদ্বোধনী খেলায় টান টান উত্তেজনার মধ্যে জে, এম, ডি ক্রিকেট দল হিস অ্যান্ড হার ইভেন্টস ক্রিকেট দলকে পরাজিত করে।
সম্পূর্ণ খেলাটি সুচারু রূপে পরিচালনা করেন দুই আম্পায়ার অভিজিৎ আচার্য্য এবং সুব্রত মিশ্র।












Leave a Reply