জমি বিবাদের জেরে স্বামী স্ত্রী সহ এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জমি বিবাদের জেরে স্বামী স্ত্রী সহ এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ। বিচার চেয়ে শান্তিপুর থানার দারস্থ আক্রান্ত পরিবার। ঘটনাটি শান্তিপুর গোপীনাথ ঠাকুর লেন ফুলবাগান মাঠে এলাকার। ওই এলাকার বাসিন্দা শেখ আজিজুর রহমানের অভিযোগ, তার মায়ের দুই বিবাহ, বর্তমান বাবার আগের পক্ষের ছেলে মেয়েরা হঠাৎই আজ তাদের বাড়িতে চড়াও হয়। যদিও একমাত্র মা বেশ কয়েক বছর আগেই মারা যায়। মৃত্যুর আগে সম্পত্তি আজিজুর রহমানের নামে লিখে দিয়ে যায়। সেই সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্যই আজ প্রত্যেকেই বাড়িতে এসে হামলা চালায়, প্রথমে কথা কাটাকাটি হতে হতেই আচমকা আজিজুর রহমানকে বেধড়ক মারতে শুরু করে সৎ বাবার ছেলেমেয়েরা। ঠেকাতে যাই আজিজুর রহমানের স্ত্রী, এরপর স্ত্রীকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছাড়পাইনি একমাত্র পুত্র সন্তানও, যদিও পরবর্তীতে ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় সৎ বাবার অভিযুক্ত ছেলেমেয়েরা। এই ঘটনায় আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত আজিজুর রহমানের পরিবার, এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সূত্রের খবর আজিজুর রহমান অভিযোগ করার আগেই অভিযুক্তরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে দু পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে হাতাহাতির ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *