নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় সেবা প্রকল্পে রবিবার অংশ নিল রানাঘাট নাসরা হাইস্কুলের ছাত্ররা। ভারত সরকারের স্বচ্ছ অভিযানের অংশ হিসেবে আজ রানাঘাট চূর্ণী তীরে স্বচ্ছতা অভিযান চালাল নাসরা স্কুলের ছাত্ররা। এদিন রানাঘাট চূর্ণী তীরবর্তী অঞ্চলে প্রায় ৩০ কেজি প্লাস্টিক উদ্ধার করে ছাত্ররা। এই সমস্ত বর্জ্য তারা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাবে বলে জানানো হয়। ৭ দিনব্যাপী সেবা প্রকল্পের আজ ছিল তৃতীয় দিন। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযানে ছাত্রদের পাশাপাশি অংশ নেয় শিক্ষকেরাও।
জাতীয় সেবা প্রকল্পে রবিবার অংশ নিল রানাঘাট নাসরা হাইস্কুলের ছাত্ররা।












Leave a Reply