রাজ্যের তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন নদীয়া দক্ষিণের আইএন টিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আইএনটিটিইউসির সভাপতির পদোন্নতি। রাজ্যের তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন নদীয়া দক্ষিণের আইএন টিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী। সনৎ চক্রবর্তীর পদোন্নতির জন্য তাকে সংবর্ধনা জ্ঞাপনের এক অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুর পৌরসভা। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার পৌর প্রতিনিধিরা। যদিও শান্তিপুর ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বসাক কে রাজ্য তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পৌরসভার সভাকক্ষে সনৎ চক্রবর্তী এবং অরুণ বসাক কে পুষ্পস্তাবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে পৌরসভার চেয়ারম্যান সহ পৌরপ্রতিবিধিরা। যদিও রাজ্য তাঁত শ্রমিক ইউনিয়নের নব সভাপতি সনদ চক্রবর্তী জানিয়েছেন, এখন অনেক বড় দায়িত্ব দল আমাদের মত সাধারন কর্মীদের উপরে ভরসা রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর যে নির্দেশ সেই নির্দেশকে পাথেয় করে যাতে কাজ করতে পারি। যাতে তাঁত শ্রমিকরা আগামীদিনে উপকৃত হয়। তবে আগামী দিনে তাঁত শিল্পের পুনর্জীবন ঘটবে বলে আশ্বাস দিয়েছেন বর্তমান রাজ্য তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *