নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে উদ্বোধন হলো টেবিল টেনিস অ্যাকাডেমির। রানাঘাট পুরসভার উদ্যোগে রানাঘাট পূর্বপাড়ের ১৮নম্বর ওয়ার্ডে এই টেবিল টেনিস অ্যাকাডেমির উদ্বোধন হয়। উদ্বোধন করেন কল্যাণী পুরসভার পুরপ্রধান নিলিমেশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ। রানাঘাট মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির তত্ত্বাবধানে এই টেবিল টেনিস অ্যাকাডেমি চলবে। মূলত আগামী দিনের নতুন প্রতিভাকে তুলে আনার জন্যই এই টেবিল টেনিস অ্যাকাডেমি বলে জানান রানাঘাটের পুরপ্রধান।
রানাঘাটে উদ্বোধন হলো টেবিল টেনিস অ্যাকাডেমির।












Leave a Reply