বাঁকুড়া রবীন্দ্র ভবনে জেলা স্তরের কর্মশালা।

সুদীপ সেন, বাঁকুড়া:-  বুধবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে জেলা পর্যায়ের একটি কর্মশালা অনুষ্ঠিত হলো।
এই কর্মশালার বিষয়বস্তু ছিল ,পঞ্চায়েত ডেভলপমেন্ট প্ল্যান, ২০২৩ -২৪।

এই কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক(ZP, বাঁকুড়া) রোহণ শশীকান্ত যোশী মহাশয়।

এতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক শ্রী উমাশঙ্কর দাস মহাশয়,জেলা পরিষদের সচিব শ্রী পার্থ দে মহাশয়।

জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ,সহকারী সভাপতি, কর্মাধক্য গণ,জেলা পরিষদের কর্মাধক্যগণ এবং বিভাগীয় দপ্তরের আধিকারিক বৃন্দ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *