অসহায় আদিবাসী মহিলার সৎকাজে এগিয়ে এলেন উপ প্রধান।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- জামালপুর জানকুলি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বাস করতেন ফুলমণি কিস্কু নামে এক অসহায় আদিবাসী মহিলা।অসুস্থতার কারণে মারা গেলে তার দেহ সৎকারের ব্যবস্থা হচ্ছিল না। কারণ তার নিজের কেউ ছিল না। খবর পেয়ে সাথে সাথে সেখানে উপস্থিত হন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল। তিনি নিজে দায়িত্ব নিয়ে আদিবাসী লোকজন জড়ো করে আদিবাসী প্রথা মেনে দেহ সৎকারের ব্যবস্থা করে সম্প্রীতির এক অনন্য নজির গরেন। এই ধরনের কাজ তিনি প্রায়শই করে থাকেন। তিনি বলেন খবর পেয়েই তিনি ওই অসহায় মহিলার দেহ সৎকারের ব্যবস্থা করেন। কারো ওই মহিলার নিজস্ব কেউ ছিলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার দলীয় কর্মীদের এই কথাই বলেন যে সর্বদা অসহায় মানুষের পাশে থাকার জন্য। তাঁর অনুগত সৈনিক হিসেবে তিনি সেই কাজই করেছেন মাত্র। উপ প্রধানের কাজের প্রশংসা করছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *