৩৫ তম আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলার শুভ উদ্বোধন হল।

আবদুল হাই,বাঁকুড়াঃ ১৯৮৮ সালে প্রথম বিষ্ণুপুর মেলা শুরু হয়। এবছর ৩৫ তম আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলাএবং বাঁকুড়া জেলা সবলা মেলা।পর্যটন, সংস্কৃতি ও হস্তশিল্পের এই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি । মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয় বিভিন্ন জেলার মানুষেরা ছুটে আসেন এই মেলা দেখতে।আগামী পাঁচ দিন ধরে বিষ্ণুপুর মেলা এবং সাত দিন বাঁকুড়া সবলা মেলা চলবে।

মেলা কমিটি সূত্রে জানানো হয়েছে, এবার বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে হাজির হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *