২৫শে ডিসেম্বরের দিনে সমুদ্র সৈকত দিঘাতে উপচে পড়া ভিড় পর্যটকদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন, এই দিন কেক কেটে যিশুখ্রিস্টের জন্মদিন পালনের পাশাপাশি চড়ুইভাতির আনন্দে মেতে উঠেছে বহু মানুষ, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘাতে এই ২৫শে ডিসেম্বরের দিনে চড়ুইভাতীর আনন্দ নিতে ভিড় জমিয়েছে বহু পর্যটক, রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু পর্যটকরা উপস্থিত হয়েছে সমুদ্র সৈকত দিঘাতে, আগত পর্যটকদের বক্তব্য দীর্ঘ দুই বছর ধরে করোনা আবহের কারণে এই চড়ুইভাতীর আনন্দ উপভোগ করতে পারেনি তবে সব ঠিক হয়ে যাওয়ায় যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে সমুদ্র সৈকত দিঘায় এলাকায়, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য সর্বদাই টহল দাঁড়িতে ব্যস্ত টুইস প্রশাসনের, অন্যদিকে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সমুদ্রের আনন্দ উপভোগ করার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদাই তৎপর নুনিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *