কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের লেডিস হোস্টেলে দুষ্কৃতী হামলা, নিরাপত্তার দাবিতে হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের লেডিস হোস্টেলে দুষ্কৃতী হামলা। নিরাপত্তার দাবিতে হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত্রে ছাত্রীদের মাতঙ্গিনি হোস্টেলে এক দুষ্কৃতী ঢুকে ছাত্রীদের বাথরুমে উঁকি মারে। যা দেখে ফেলে এক ছাত্রী। এরপরই শুরু হয় হই হট্টগোল। ভোরের আলো ফুটতেই হোস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আরো অভিযোগ, এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হোস্টেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *