আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মঘাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মঘাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয় বৃদ্ধা। ঘটনাটি নদীয়া শান্তিপুর থানা এলাকার অদ্বৈত লেন এলাকায়। জানাযায় মৃত বৃদ্ধার নাম শৈলবালা বিশ্বাস বয়স আনুমানিক ৬৭ বছর। পরিবারের দাবি বেশ কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই বৃদ্ধা। এরপর থেকেই ওই বৃদ্ধা শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিল, প্রায় সই নিজে থেকেই ভুল বোকতো। গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে বৃদ্ধা ঘরে শুতে যায়, আজ ভোরে এলাকার লোকজন পরিবারকে খবর দেয় ওই বৃদ্ধা বাড়ির পাশের একটি আম বাগানের আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ছুটে যায় বৃদ্ধার পরিবার, খবর দেয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও বৃদ্ধার আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *