পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রায়শই আমাদের চোখে পড়ে আমরা অসাবধানতাবশত রেল গেট পড়ে থাকলেও রেললাইন পারাপার করি। এর ফলে ঘটে অনেক দুর্ঘটনা। স্টেশনের দেখতে দেখতে পাই সাধারণ মানুষ চলন্ত ট্রেনে উঠছেন। যা থেকে তার জীবন হানি বন্ধ করতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই স্টেশনে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য রেল ওভার ব্রিজ ব্যবহার করেন না সাধারণ মানুষ রেললাইন ক্রস করেই চলে যায় অন্যদিকে। তাই মানুষকে সচেতনতা বার্তা দিতে বর্ধমান স্টেশন জিআরপি তরফ থেকে আজ বর্ধমান স্টেশনে সচেতনতা প্রচার করা হলো। জিআরপির আধিকারিকরা বর্ধমান স্টেশনের বিভিন্ন অংশ ঘোরেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। একটি ব্যানার নিয়ে প্রচার চালানো হয় আজ যে ব্যানারে লেখা আছে- “রেলগেট বন্ধ থাকলে রেললাইন পারাপার করবেন না। জীবনের ঝুঁকি নেবেন না’। বর্ধমান স্টেশনে জিআরপি এইরকম সচেতনতা প্রচারে খুশি সাধারণ মানুষ এবং সাধুবাদ জানান তাদের।
বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে বর্ধমান স্টেশনে সচেতনতা প্রচার।












Leave a Reply