বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুরে।আর এই জনসংযোগের কাজে কোতুলপুর নেতাজি মোড় চত্বরে একজন জিজ্ঞাসা করেন কি কাজ করেছেন আপনি? এতদিন কেন দেখতে পাওয়া যায়নি আপনাকে? কোথায় ছিলেন আপনি এমএলএ সাহেব? তিনি তার এলাকার রাস্তা নিয়েও কথা তুলেন। এবং ওই লোকটি এমনও বলে চলুন আমার সঙ্গে যে রাস্তার অবস্থা গুলো দেখাবো। বিধায়ক হরকালি প্রতিহার এই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে ।কিছুক্ষণের কথাবার্তা চলতেই বিধায়ক হরকালী বলেন বিডিও অফিসে দরখাস্ত দিতে সামনে থাকা মানুষ টি বলেন বিডিওকে একবার ফোন করুন কিন্তু এম এল এর হাতে ফোন থাকলেও কিন্তু ফোন করলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *