সাতসকালে চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়লো চোর,তুলে দেওয়া হলো পুলিশের হাতে, চাঞ্চল্য তমলুকের শ্রীরামপুরে।


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালেই চুরি! চোখের আলোতেই ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক – শ্রীরামপুর রাজ্য সড়কের পাশেই বাড়ি ওই ব্যক্তির। সকালে বাড়ির সকলের অনুপস্থিতির সুযোগ নিয়েই চলে অবাধে চুরি। সকালে স্বামী-স্ত্রী দোকানে যাওয়ায় বাড়ি ছিল ফাঁকা, তাই সাত সকালে সুযোগ পেয়ে সোনার গয়না, টাকা-পয়সা ও একাধিক মূল্যবান জিনিস চুরির চেষ্টা করা হয়। তবে বিপুল সামগ্রী সরাতে গেলেও শেষমেশ হয়নি অঘটন। পালানোর সময় জিনিস সমেত হাতেনাতে পাকড়াও হয় ওই ব্যক্তি। বাড়ির লোকের নজরে আসতেই আটক করা হয় তাকে, এলাকাবাসীর হাতে চলে গণধোলাই। চোরকে আটক করে খবর পাঠানো হয় থানায়। ক্ষণিক বাদেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *