নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদিয়ার দেবগ্রাম কালীগঞ্জ রোডের শেওড়াতলা এলাকায়। কালিগঞ্জ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। সূত্রের খবর, হেলমেট বিহীন অবস্থায় প্রচন্ড গতিতে দুই কিশোর বাইকে করে যাবার সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইকে ধাক্কা মেরে তারা ছিটকে পড়ে। দুজনেরই বয়স প্রায় ১৮ বছর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ ছুটে আসে। খবর দেওয়া হয় কালিগঞ্জ থানার পুলিশকে। জানা যায় একজনের নাম রিপন শেখ, অপরজনের নাম সানিউল শেখ। তাদের বাড়ি কালিগঞ্জ থানার শেওড়াতলা এলাকায়। এরপরই খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply