জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেহট্টের মৃগী এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেহট্টের মৃগী এলাকায়। বৃহস্পতিবার ভোরের ঘটনা। মৃতের নাম হাসিবুর রহমান বিশ্বাস। বাড়ি ওই এলাকায়। জানা গিয়েছে এদিন প্রতিবেশী মহরম শেখ নামে এক যুবক তার ঘরে ঢুকে হাসুয়া দিয়ে কোপায় বলে অভিযোগ। শব্দ শুনে মৃত ওই যুবকের মা ছুটে এলে তাকেও মেরে পালিয়ে যাই অভিযুক্ত। চিৎকার চেঁচামেটিসনের স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তেহট্ট মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরে প্রতিবেশী ওই যুবকদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল তার জন্যই এই খুন বলে অনুমান পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *