ইলেকট্রিকের শর্ট সার্কিটের আগুন থেকে পুড়ে ছাই তিনটি ঘর।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ইলেকট্রিকের শর্ট সার্কিটের আগুন থেকে পুড়ে ছাই তিনটি ঘর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি মথুরাপুর গ্রামে। জানা যায় এদিন সকালে ওই গ্রামের প্রদীপ সরকার সঞ্জিত সরকার এরা দুই ভাই ও তার মা কিরোদা সরকার হট সার্কের থেকে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে দমকলের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো গ্রাম আগুনে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো যদি সময় মত দমকল না যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *