নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও মন্দিরে চুরি! শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে সড়ভূজা বাজার এলাকায় প্রাচীন জাগ্রত রূপোকালী মাতার প্রণামী বাক্স ভেঙে, খোয়া যায় বেশ কিছু নগদ অর্থ । তবে প্রচুর রুপোর গহনার কারণে কালী মাতার নাম রূপকালী। প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পর সেই সমস্ত অলংকার রাখা হয় অন্যত্র, তাই বড়সড়ো ক্ষতি হয়নি।
পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যায়, আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ কোন এক ব্যক্তি ওই প্রণামি বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যেতে।
এলাকাবাসীরা জানান ওই স্থানে যথেষ্ট আলো, এবং পাহারাদারের ব্যবস্থাও আছে। পাহারাদারের ডিউটি শেষ হওয়ার পরেই, ওই দুর্ঘটনা ঘটে।
বছরে দুবার ওই বাক্স খুলে অর্থ বের করে মায়ের পুজোর কাজে লাগানো হয়। আনুমানিক তিন মাস আগে বিগত কালী পুজোতে ওই বাক্সটি শেষবারের জন্য খোলা হয়েছিলো। ব্যবসায়িক সুপ্রসিদ্ধ এলাকা এবং জাগ্রত মায়ের প্রণামি বাক্সে যথেষ্ট নগদ অর্থ জমা পড়ে। তবে সংখ্যায় কত তা আন্দাজ করতে পারছেন না এলাকাবাসী । কিছু খুচরো পয়সা ওই বাক্সে শেষমেষ পাওয়া গেলেও উপর থেকে কাগজের নোট সমস্তটাই খোওয়া গেছে।
কোনদিন এ ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটেনি বলেই, অত্যন্ত ওই জনবহুল এলাকায় এবং ভক্তবৃন্দদের সুবিধার্থে ওই প্রণামী বাক্স বাইরেই লাগানো থাকত।
ঘটনার অভিযোগ পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে যান।সিসি ক্যামেরায় দেখা যাওয়া ওই ব্যক্তি কিছুটা অস্পষ্ট ছবি দেখে চোরের হদিস হওয়ার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।
শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের প্রাণকেন্দ্র ষড়ভুজা বাজার মোড়ে বহু প্রাচীন জাগ্রত রূপ কালী মাতার প্রণামি বাক্স ভেঙে চুরি।












Leave a Reply